✍️ মাহমুদ সোহেল
নিজের প্রতি শ্রদ্ধা রেখো
📅 প্রকাশ:
১৫ জুলাই ২০২৬
🌿 ভুবনডাঙ্গার কবিতা
নিজের প্রতি শ্রদ্ধা রেখো,
ভালোবাসা রেখো মনে।
কেউ মুগ্ধ হবে না জেনেও,
যেমন ফুল ফোটে বনে।
নিজের আলো নিজের মাঝে,
জ্বালিয়ে রেখো প্রতিক্ষণ।
ভালোবাসার পথেই খুঁজে নাও,
জীবনের নতুন স্পন্দন।
💬 মন্তব্য
মন্তব্য করুন